সংগঠনের নামঃ

ইসলামপুর যুব মানব কল্যাণ সংগঠন।

প্রতিষ্ঠার তারিখঃ

শুক্রবার, ০৫ মার্চ ২০২১ ইং, ২০ ফাল্গুন ১৪২৭ বাংলা।

প্রধান কার্যালয়ঃ

ইসলামপুর পাঁচতলা মোড়, বগুড়া সদর, বগুড়া।

উদ্দেশ্যঃ

মূখ্য উদ্দেশ্য হল উন্নয়ন । সমাজ ও মানুষের উন্নয়নে এই সংগঠনটি কাজ করবে। অন্যতম উদ্দেশ্য হল দুস্থ-অসহায়দের পাশে দাড়ানো।

লক্ষ্যঃ

অসহায় ও দরিদ্র মানুষের সেবার মাধ্যমে সুন্দর ও সুখী সমাজ গড়ে তোলা। যে সমাজে থাকবে না অসহায় মানুষের আর্তনাদ, আর্থিক অভাবের কারনে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের ঝরে পড়া এবং চিকিৎসার অভাবে অকাল মৃত্যু । অর্থাৎ, আমাদের সাধ্যের মধ্যে অসহায় ও দারিদ্রের সার্বিক সহযোগিতা করা। এছাড়াও ভবিষ্যতে শিক্ষা প্রসারের সাথে সাথে বেকার যুবকদের জন্যে কর্মসংস্থান গড়ে তোলা ।

সংগঠনের ধরণঃ

এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। সম্পূর্ণ স্বাধীন, সামাজিক, স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক ও সাম্প্রদায়িক মনোভাবসম্পন্ন সংগঠন। এই সংগঠন অন্য কোন সংগঠনের অঙ্গ-সংগঠন হিসেবে কাজ করবে না বরং ভবিষ্যতে বিভিন্ন গ্রামে আমাদের শাখা সংগঠন করা হবে এবং এর নেতৃত্বে পরিচালনা করা হবে।

সদস্য হওয়ার শর্তাবলীঃ

১। আগ্রহী ব্যক্তিকে অবশ্যই নূন্যতম বয়স ১৪ বছর হতে হবে। ২। দুঃখী-দরিদ্র মানুষের সেবা করার মানসিকতা থাকতে হবে। ৩। প্রত্যেক সদস্যকে প্রতি সপ্তাহে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০ টাকা চাঁদা দিতে হবে। ৪। সদস্য ফরম সংগ্রহ করে তা যথাযথ পূরণ করে জমা দিতে হবে। ৫। প্রতি শুক্রবার রাত ৮ টায় উক্ত সংগঠনের মিটিং আহ্বান করা হবে আর এই মিটিং-এ উপস্থিত থাকতে হবে।

সদস্য বাতিল হওয়ার শর্তাবলীঃ

১। কোন সদস্যের নামে যদি অসামাজিক কর্মকান্ডের ও রাজনৈতিক স্বার্থের যথার্থ প্রমাণ পাওয়া যায় তাহলে তার সদস্য পদ বাতিল বলে গণ্য হবে। ২। যদি কোন সদস্যের ৪ সপ্তাহের চাঁদা বকেয়া থাকে তাহলে তার সদস্যপদ বাতিল হবে। ৩। সংগঠনের স্বার্থের পরিপন্থী কোন কর্মকান্ডের জড়িত হলে। ৪। কোন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করলে। ৫। কোন সদস্য সমাজ ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপে লিপ্ত হলে।

সংগঠনের সেবাসমূহঃ

১। অসহায় ও দরিদ্র মানুষের সাহায্য করা। ২। মাদকাসক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। ৩। মুমূর্ষু রোগীকে স্বেচ্ছায় রক্তদান করা। ৪। এলাকার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ৫। বাল্য বিবাহ প্রতিরোধ করা। ৬। গরীব শিক্ষার্থীর লেখাপড়ায় সাহায্য প্রদান করা। ৭। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান গড়ে তোলা। ৮। স্বাস্থ্য সচেতনতা মূলক কাজ করা। ৯। বৃক্ষ রোপন অভিযান পরিচালনা করা। ১০। ২৪ ঘণ্টা মুমূর্ষু রোগীর জন্য জরুরী পরিবহনের ব্যবস্থা করা। ১১। মৃত ব্যক্তির সৎকারের যাবতীয় সকল কাজ সম্পূর্ণ করা।

সাহায্য/ সেবা পাওয়ার উপায়ঃ

সাহায্য গ্রহনে ইচ্ছুক ব্যাক্তিকে কোন সদস্যের মাধ্যমে নির্দিষ্ট ফরম পূরণ করে সাহায্য গ্রহন করতে হবে । এক্ষেত্রে লক্ষণীয় যে, আবেদনটি সাধারণ সভায় গৃহীত হলেই উক্ত ব্যক্তি কাঙ্ক্ষিত সেবা পাবে। সদস্য ব্যতীত অন্য ব্যক্তিদের অর্থদান প্রসঙ্গেঃ এমন কোন ব্যক্তি যিনি সংগঠনের সদস্য নয় তার দানকৃত অর্থ গ্রহণ হবে যদি উক্ত দান তা স্বত্ত/ নিঃস্বার্থ ও নি;শর্ত ভাবে হতে হবে।

সংস্থার তহবিল সংক্রান্তঃ

১। সংস্থার একটি মাত্র তহবিল থাকবে, যা একটি ব্যাংকে চলতি হিসাব নামে থাকবে। ২। সংস্থার সকল লেনদেন, কার্যবিবরনি ও বার্ষিক আয়ব্যয় এর হিসাব বার্ষিক সভায় পেশ করতে হবে। ৩। তহবিলের লেনদেন নির্দিষ্ট যে কোন নূন্যতম ২ জনের স্বাক্ষরে হতে হবে ।

সভা অনুষ্ঠানঃ

১। প্রতি মাসে নির্বাহী ও সাধারণ সদস্যদের নিয়ে একটি সভা হবে। ২। প্রতি মাসে সম্ভব না হলে ২ মাস অন্তর অন্তর সভার আয়োজন করতেই হবে। সাংগঠনিক কাঠামোঃ এই সংস্থাটি ৩ স্তর বিশিষ্ট সাংগঠনিক কাঠামো দ্বারা পরিচালিত হবে। ১। উপদেষ্টা পরিষদ। ২। কার্যনির্বাহী পরিষদ । ৩। সাধারণ সদস্য উপদেষ্টা পরিষদের গঠন প্রকৃতিঃ সমাজের সম্মানিত ও বিশেষ ব্যক্তিদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হবে। এই পরিষদ সংগঠনের উন্নয়নের জন্য কার্যনির্বাহী পরিষদকে পরামর্শ দাতা হিসাবে কাজ করবেন। সংগঠনের যে কোন অনুষ্ঠানে কিংবা সভায় উপস্থিত থাকবে। সার্বিক পরিকল্পনা প্রণয়নে উপদেষ্টা পরিষদ দিক নির্দেশকের ভূমিকা পালন করবেন। সংগঠনের এর উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতা করবেন। বিভিন্ন দাতা গোষ্ঠীর সাথে যোগাযোগ পূর্বক উদ্বুদ্ধ করবেন।